ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জান্নাতুল বকেয়া (২৪) নামে এক ছাত্রীর পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত জান্নাতুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার বাসিন্দা ইফতেখার মাহবুবের স্ত্রী।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জান্নাতুল বকেয়া কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে পদুয়া নয়া পাড়া এলাকায় বাসটি থামলে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নামেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালির ওপরের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

এছাড়া মাথায় গুরুতর আঘাত পান তিনি।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

আপডেট সময় ০১:১৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬