ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান Logo বিয়ের গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবিপ্রধান Logo ‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’ Logo বিজয় অর্জনে যুদ্ধ চালিয়ে যেতেই হবে: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী Logo ইরানের ভয়াবহ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে জানালো ইসরায়েল Logo মধ্যপ্রাচ্যে অস্থিরতা শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, একদিনেই বাতিল ৭টি Logo জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: ২২ দিনে খালাস ২৫ জাহাজ, পথে আরও দুই Logo ইরানের ক্ষেপণাস্ত্র কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করছে, জরুরি তদন্তে ইসরায়েল Logo একসঙ্গে নাটোরের চার এমপি, উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় Logo ‘শত্রুদের জাহাজ’ বাদে সবার জন্য হরমুজ প্রণালী খোলা: বড় ঘোষণা দিলো ইরান

একসঙ্গে নাটোরের চার এমপি, উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নাটোরের চারটি আসনের সংসদ সদস্য ঐক্যবদ্ধ হয়ে সার্বিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন। রবিবার (২২ মার্চ) বিকেলে নাটোরের লালপুরের গৌরীপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু ও আব্দুল আজিজ।

এর আগে তারা প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন।

এ সময় প্রতিমন্ত্রী পুতুল বলেন, আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা।

তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সে চেষ্টা চলছে। শুধু তেল না প্রত্যেকটা সেক্টরে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে, জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি।

সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরের চারটি আসনের চারজন সংসদ সদস্য মিলেই উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া হবে।

সবাই একসঙ্গে কাজ করলে নাটোরকে সারা দেশের একটা উন্নয়নের, শান্তির শহর, জেলায় পরিণত করা যাবে। শুভেচ্ছা বিনিময়ের সময় নাটোরের প্রশাসন, পুলিশের কর্মকর্তাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: আযম খান

একসঙ্গে নাটোরের চার এমপি, উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

আপডেট সময় ০৬:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

নাটোরের চারটি আসনের সংসদ সদস্য ঐক্যবদ্ধ হয়ে সার্বিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন। রবিবার (২২ মার্চ) বিকেলে নাটোরের লালপুরের গৌরীপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু ও আব্দুল আজিজ।

এর আগে তারা প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করেন।

এ সময় প্রতিমন্ত্রী পুতুল বলেন, আগে চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা।

তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সে চেষ্টা চলছে। শুধু তেল না প্রত্যেকটা সেক্টরে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে, জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি।

সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরের চারটি আসনের চারজন সংসদ সদস্য মিলেই উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া হবে।

সবাই একসঙ্গে কাজ করলে নাটোরকে সারা দেশের একটা উন্নয়নের, শান্তির শহর, জেলায় পরিণত করা যাবে। শুভেচ্ছা বিনিময়ের সময় নাটোরের প্রশাসন, পুলিশের কর্মকর্তাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481