ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না Logo সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন Logo নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে শেকড়সহ উপড়ে পড়া গাছসহ হাজার হাজার গাছের গুঁড়ি। রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়ন দিয়ে ভারতীয় এসব গাছ পানির স্রোতের সাথে বাংলাদেশে ঢোকার ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পানির স্রোতে বন থেকে এসব গাছ ভেসে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা ও শালঝোড়, চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এবং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকার দুধকুমার নদীর তীর থেকে এসব গাছ তুলে নিচ্ছেন স্থানীয়রা।

চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার রফিকুল জানান, রোববার বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত নদী দিয়ে গাছপালা আসতে দেখে শতশত মানুষ গাছ ধরতে নদীতে নেমে পড়ে। অসংখ্য গাছ ভাটির দিকে ভেসে চলে যায়। যে গাছগুলো তুলে নেয়া হয়েছে সেগুলো খড়ি হিসেবে ব্যবহার করা যাবে।

মোজ্জাম্মেল হক বলেন, ‘সম্ভবত ভারতে পাহাড় ধস হয়েছে। সেখান থেকে গাছগুলো ভেসে এসেছে। নৌকা নিয়ে নদী দিয়ে ভেসে আসা গাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ি। একটি বিশাল আকারের গাছ নৌকার নিচে চলে যায়। এতে ডিজেল ইঞ্জিলচালিত নৌকার প্রপেলার ভেঙে যায়।’

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ জানান, ‘প্রায় ৩০ বছর আগে একবার উজান থেকে এভাবে পানির সাথে গাছ ভেসে এসেছিল। তবে এবারের মতো নয়। গাছের সাথে বিভিন্ন প্রজাতির সাপও ভেসে আসতে দেখা গেছে।’

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, ‘শুধু গাছে গাছ দেখা যাচ্ছে। লোকজন নৌকা দিয়ে সাঁতরিয়ে গাছ ধরে আনছে। এতো গাছ নিদিষ্ট কোথা থেকে আসছে দেখা যাচ্ছে না। তবে বোঝা যাচ্ছে ভারত থেকেই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

আপডেট সময় ১০:০০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫