ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মোজতবা খামেনি রাশিয়ায় চিকিৎসাধীন—গুঞ্জন নাকচ তেহরানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি রাশিয়ায় চিকিৎসা নিচ্ছেন—আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস–এর বরাতে মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানা যায়। জালালি বলেন, মোজতবা খামেনি দেশেই অবস্থান করছেন এবং সুস্থভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়, ৫৬ বছর বয়সী এই নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আহত হয়ে মস্কোতে চিকিৎসাধীন আছেন। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন–এর আমন্ত্রণে তাকে বিশেষ ফ্লাইটে রাশিয়ায় নেওয়া হয়েছে বলেও গুঞ্জন ছড়ায়।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ক্রেমলিন, যা আন্তর্জাতিক মহলে জল্পনা আরও বাড়িয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তার নতুন কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

এদিকে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

এই যৌথ হামলায় ইরানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। টানা ১৮ দিনের এই সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মোজতবা খামেনি রাশিয়ায় চিকিৎসাধীন—গুঞ্জন নাকচ তেহরানের

আপডেট সময় ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬