ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মো. আলাউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তিনি বিএনপির কর্মী ছিলেন বলে জানা গেছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাকোঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মালা বক্সের ছেলে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, এদিন সন্ধ্যায় ঈদের নামাজ কোন ইমাম পড়াবেন তা নিয়ে আলোচনা সভা ডাকা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়ার বিষয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং পরে তা সংঘর্ষে গড়ায়।

এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলা অবস্থায় আলাউদ্দিন নামের একজন ঘটনাস্থলে গিলে তার ছেলেদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আলাউদ্দিন বিএনপির কর্মী হলেও তার ছেলেরা জামায়াতের কর্মী ছিল বলে জানা গেছে।

ডিএসবি সাবিনা ইয়াসমিন বলেন, ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে স্থানীয় বিএনপি-জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আলাউদ্দিন তার ছেলেদের সরিয়ে আনতে গিয়ে সেখানেই মারা যান। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি স্টোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, আলাউদ্দিন বিএনপির কর্মী ছিলেন বলে জেনেছি। তবে তার ছেলেরা ছিলেন জামায়াতের কর্মী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, সংঘর্ষের সময় প্রাণহানির ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করেন। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু

আপডেট সময় ০১:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬