ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ভেজালবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৩০০ কেজি ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলা এবং কামারখন্দ উপজেলার সলপ এলাকায় পৃথক অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় কান্দাপাড়া হাটখোলায় নিম্নমানের খাদ্যপণ্য সরবরাহের অভিযোগে জনসেবা লিমিটেডের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে, ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরিতে দুধের সঙ্গে ক্ষতিকর ফরমালিন মেশানোর অভিযোগে দুটি কারখানার মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

এ সময় মেসার্স সলপ ঘোল ও সাদেক খান দই ঘরের মালিক আব্দুল মালেককে ৩০ হাজার টাকা এবং আব্দুল খালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ৩০০ কেজি ভেজাল দুধ জব্দ করে তা ধ্বংস করা হয়।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ১২:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬