ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: প্রতিমন্ত্রী অমিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার অতীতের মতো দলকানা বা রাজনৈতিক পরিচয়নির্ভর কর্মকর্তাদের দেখতে চায় না। সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও বিশেষ আনুকূল্য পাওয়ার সুযোগ নেই। পারফরম্যান্সই হবে মূল্যায়নের মানদণ্ড।

শনিবার যশোরে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী অমিত এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে সবাইকে জবাবদিহির মধ্যে কাজ করতে হবে এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। অসৎ উদ্দেশ্য থাকলে সমস্যা তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি।

বিভিন্ন দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যশোরের হয়ে আমার কাছ থেকে কাজ আদায় করে নেন। আমি আপনাদের হয়ে মন্ত্রণালয়ে দৌড়াব। অতীতে জনগণের সঙ্গে কোনো প্রকার সংযোগ ছাড়াই কাজ হয়েছে। যে কারণে জনগণের কোনো সমস্যার সমাধান হয়নি।’

যশোর শিশু হাসপাতালের এনআইসিইউ, করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল, বিসিক ঝুমঝুমপুর এলাকায় ফায়ার ব্রিগেডের সাবস্টেশন, বিশেষায়িত হিমাগার তৈরির বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। এছাড়া ভবদহসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং খাল খননের বিষয়ে কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তেশ্বরী নদের জায়গা দখল করে প্লট হিসেবে বিক্রি করা হয়েছে। অতীতে যারা সরকারি দলে ছিল, তারাই এই অপকর্মগুলো করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আমার রাজনৈতিক দলের কোনো ঊর্ধ্বতন ব্যক্তি এমন কাজের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে আপনারা (প্রশাসন) ব্যবস্থা নেবেন। অতীতে জনগণের সম্পদ গ্রাস হয়েছে, আগামীতে হবে না। আমার দলের কোনো ব্যক্তি যদি আপনাদের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাঁকেও বরদাশত করা হবে না।’

মাহে রমজানের প্রথম দিন পৌর এলাকায় উচ্ছেদ অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘এটি অনির্বাচিত সরকার করতে পারে। নির্বাচিত সরকার পারে না। আমরা ফুটপাত দখলমুক্ত করব, যানজট নিরসন করব–সবই ঠিক আছে। এ ক্ষেত্রে মানবিক হতে হবে। তাদের জন্য বিকল্প কিছু করতে হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় ১২:৩৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬