ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গ্রেফতারের পর আ. লীগ নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নিলো স্বজন ও দলীয় নেতাকর্মীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বগুড়া ব্যুরো:

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এই ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসেন। খবর পেয়ে এসআই আল মামুনের নেতৃত্বে ৫ জন পুলিশ সদস্য তাকে গ্রেফতার করতে যায়। রাজুকে গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে থানায় নেয়ার সময় সেখানে থাকা তার কয়েকশ’ আত্মীয়-স্বজন ও নেতাকর্মী পুলিশের ওপর হামলা চালায়।

একপর্যায়ে হাতকড়া পড়া অবস্থায় তারা রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ নেতার স্বজনদের মারপিটে তিন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে ওই গ্রাম ও আশপাশের এলাকায় ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতাকে পুনরায় গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গ্রেফতারের পর আ. লীগ নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নিলো স্বজন ও দলীয় নেতাকর্মীরা

আপডেট সময় ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫