ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিক্ষোভ করে পোড়া কার্যায়লটির ভেতরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় দেয়ালের ইট ভাঙচুর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস, জাতীয় যুব শক্তির জেলা যুগ্ম আহ্বায়ক, এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার যুগ্ম সদস্যসচিব তৌহিদ আহমেদ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মিনারের সামনে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের তিনতলাবিশিষ্ট কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন জনতা। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১০ সদস্যের একটি দল ভাঙা-পোড়া আওয়ামী লীগের কার্যালয়টিতে ঢুকে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা টানান কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা। পরে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভে রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি নেতারা কার্যালয়টির ভেতরে গিয়ে বিক্ষোভ করেন। পোড়া কার্যায়লটির ভেতরে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দেয়ালের ইট ভাঙচুর করা হয়। পরে বিক্ষোভকারীরা তারাকান্দা থানায় গিয়ে জড়িত সবাইকে গ্রেফতারের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, আওয়ামী লীগ প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে দেখে আমরা সেখানে গিয়ে স্টিকারগুলো ছিঁড়ে আগুন দিয়েছি, দেয়াল ভেঙেছি। কার্যালয়টির একটি গেট ছিল সেখানেও তালা দিয়েছি। নিষিদ্ধ সংগঠনের যারা আছে তাদের যেন গ্রেফতার করা হয়।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, রাতে আগুন দিলেও ধীরে ধীরে নিভে গেছে। আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারবে না, এখানে কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের আগুন

আপডেট সময় ০৫:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬