ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নিরাপদে কক্সবাজার ছেড়েছেন মেসুত ওজিল ও এরদোগান পুত্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ফেরার পথে গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়লেও বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তার সঙ্গে থাকা তুরস্কের রাষ্ট্রপতির পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহন করা বিশেষ বিমান।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা সুস্থ আছেন, তারা আহত হননি এবং সবাই নিরাপদে কক্সবাজার ছেড়েছেন। ক্যাম্প থেকে ফেরার পথে গাড়ি বহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের গাড়ির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লেগেছিলো, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে সাবেক ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে আজ মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে ওজিল ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নিরাপদে কক্সবাজার ছেড়েছেন মেসুত ওজিল ও এরদোগান পুত্র

আপডেট সময় ১২:৫৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬