ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জামায়াত কর্মী-সমর্থকদের ওপর হামলা, ২ নারী আহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে পৃথক হামলার অভিযোগ উঠেছে। কাঠালিয়ায় জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় দুই নারী আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের কথাও জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে কাঠালিয়া থানাধীন পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা বাজার এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার জামায়াত কর্মী মো. জহিরুল ইসলাম দুলাল ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

‎মামলায় উপজেলা পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে। ছাত্রদল নেতা জনি হাওলাদারসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

এজাহারে বলা হয়, নির্বাচনে জামায়াত সমর্থন ও দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জেরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দুলালের বসতঘর ও ওষুধের দোকানে হামলা চালায়। দোকানের শাটার ভাঙচুর এবং ক্যাশবাক্স থেকে ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে দুলালের স্ত্রী রানী আক্তারকে মারধর করা হয়। একই সময় কামাল জমাদ্দারের বাড়িতে হামলায় তার স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা (৩০) আহত হন।
এছাড়া রিপন জমাদ্দারের বাড়িতে ভাঙচুর, ফ্রিজ ও বিদ্যুৎ মিটার ক্ষতিগ্রস্ত করা এবং হারুন অর রশিদের বাড়িতে হামলা ও নারা কুটার মেই (খড়ের গাদা) আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। পাটিখালঘাটা বাজারের একটি ফার্মেসি ও একটি চায়ের দোকানেও হামলার কথা উল্লেখ করা হয়েছে। ইউনিয়ন জামায়াত অফিসেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।

‎ঘটনার পর পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ফুয়াদ জমাদ্দার ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎এর মধ্যেই রাজাপুর উপজেলায় পৃথক একটি হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ২ নম্বর শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে নির্বাচনের আগে জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় আসাদ নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে তাকে ‘জামায়াত ট্যাগ’ লাগিয়ে এ হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ‎আহত আসাদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

‎ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর পরিকল্পিতভাবে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে। অনেক নেতাকর্মী পলাতক আছেন। এখনও বাড়িতে আসতে পাড়ছেন না, বিভিন্ন হুমকি ধামকির জন্য। ভোটগ্রহণ সুন্দর সুষ্ঠু পরিবেশে হলেও ভোট গণনায় কারচুপি হয়েছে। এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। সারাদেশের অনেক আসনে এমনটাই হয়েছে। পূর্বে আমাদের কোন ধারণাই ছিল না যে এমনটা হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা এটা মোটেও প্রত্যাশা করিনি। ‎কাঠালিয়া ও রাজাপুরের ঘটনাগুলো একই ধারার অংশ। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।

‎নবনির্বাচিত ঝালকাঠি ১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, আমাদের প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগের সত্যতা পাওয়ায় পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবর্তনের রাজনীতি চাই। ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনায় জড়ালে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

‎রাজাপুর থানার পক্ষ থেকে হাতুড়িপেটার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জামায়াত কর্মী-সমর্থকদের ওপর হামলা, ২ নারী আহত

আপডেট সময় ০৭:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬