ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আ.লীগ দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে: মেজর হাফিজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেড় বছর হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, তারা কোনো উন্নয়ন দেখাতে পারেনি। অন্তর্বর্তী সরকার একটি দুর্বল সরকার।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে। আমার বিরুদ্ধে ভোট করার জন্য তারা এক দুর্বৃত্তকে পাঠিয়েছে।

রোববার ৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার নির্বাচনি শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।

বিএনপির বর্ষীয়ান এই নেতা আরও বলেন, দেশে ইসলামী দল পরিচয়দানকারী একটি দল আছে, তারা মহিলাদের বলে বেড়ায় দাঁড়িপাল্লা ও ফুলকপিতে ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে। মানুষকে তারা বোকা মনে করে।

এ সময় মেজর হাফিজ নির্বাচনি ইশতেহারের ৩১ দফা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তজুমদ্দিনে ভূমিহীন হাজার হাজার মানুষদের ভূমি বন্দোবস্ত দেওয়া হবে।

তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ভোলা জেলা বিএনপি সহ-সভাপতি ড. আমিরুল ইসলাম বাছেদ পাটোয়ারী, চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, যুবদল নেতা হাসান মো. সাফা পিন্টু, উপজেলা মহিলা দল সভানেত্রী ফরিদা ইয়াছমিন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আ.লীগ দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে: মেজর হাফিজ

আপডেট সময় ১১:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬