ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কুলিয়ারচরের সালুয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী শরীফুল আলমের দিনব্যাপী গণসংযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা করছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি- কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ শরীফুল আলম।
সালুয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভাকে ঘিরে জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা গেছে।

কর্মীসভার অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারী) বিকেল ৫ ঘটিকায় সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া মোড়ের বাজারে মধ্য সালুয়া ৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত এক কর্মীসভায় বক্তব্য রাখেন শরীফুল আলম।

মধ্য সালুয়া ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় শরীফুল আলম বলেন, কুলিয়ারচরের প্রতিটি গ্রাম, প্রতিটি ঘর আমার ঠিকানা। আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমার রাজনীতি ক্ষমতার রাজনীতি নয়, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড ও দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফ করার প্রতিশ্রুতি দেন। দলীয় নেতাকর্মীদর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে ভোটের জন্য যাবেন।
দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা কর্মসূচিতে সঙ্গে ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ আলমসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর এই প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচি এলাকায় নতুন আশার সঞ্চার করেছে। এ সময় মধ্য সালুয়া ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে আমরা আশাবাদী, শরীফুল আলম ভাইয়ের ধানের শীষ প্রতীক এবার বিপুল ভোটে বিজয়ী হবেন।
মধ্য সালুয়া মোড়ের বাজারে কর্মীসভার আগে ও পরে সালুয়া ইউনিয়নের আরও ৮টি ওয়ার্ডের ৮টি কর্মীসভায় তিনি বক্তব্য রাখেন।
গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা কর্মসূচির মাধ্যমে সালুয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কুলিয়ারচরের সালুয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী শরীফুল আলমের দিনব্যাপী গণসংযোগ

আপডেট সময় ০৭:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬