ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সেই পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক ও স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একই আদালত জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে সাতটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি তিন লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা অবরুদ্ধ করার নির্দেশও দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জাহাঙ্গীরের সম্পদের মধ্যে রয়েছে নোয়াখালীর চাটখিলের বিভিন্ন স্থানে থাকা ৩৫ কাঠা জমি এবং ঢাকার মিরপুরের সেনপাড়ার একটি ফ্ল্যাট। সম্পত্তির মোট মূল্য দেখানো হয়েছে এক কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৭৪০ টাকা।

দুদকের আবেদনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার জন্য আটটি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা করা হয়। ওই অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদক মামলা করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

কামরুন নাহারের আবেদনে বলা হয়, তাঁর বিরুদ্ধে ছয় কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামী জাহাঙ্গীরের সহায়তায় দুটি ব্যাংকের মোট চার শাখার সাতটি অ্যাকাউন্টে সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে পাঁচ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৮৫৫ টাকা জমা করেছেন। এই জমাকৃত অর্থ অবৈধ উপায়ে অর্জন করায় কামরুন নাহার ও জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সেই পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক ও স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

আপডেট সময় ০১:৪৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬