ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশারফ হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলে তা গ্রহণ করা হয়।

১০ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি একই আসনে জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খানকে সমর্থন জানিয়েছেন।

এতে এ আসনে প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম, ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সোলাইমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা এহতেশামুল হক।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

আপডেট সময় ১১:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬