ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন।

সোমবার দুপুরে অভিযুক্ত তিন যুবক ওই বাড়িতে যান। তাদের একজন নিজেকে এনসিপির নেতা পরিচয় দিয়ে দাবি করেন বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছেন। এসময় তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরিস্থিতি বুঝতে পেরে শাহনাজ পারভীন কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানান।

পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আটক তিনজনের মধ্যে মিরাজ নামের একজন নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন। তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ ওঠেছে।

বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সোমবার রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলার প্রস্তুতি চলমান ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩

আপডেট সময় ১০:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬