ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বগুড়ায় সংসদ নির্বাচন ঘিরে যৌথবাহিনীর বিশেষ টহল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়ায় যৌথবাহিনীর বিশেষ টহল অভিযান শুরু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের ওয়াবদা গেট এলাকা থেকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত বিশাল এই বহরটি যাত্রা শুরু করে।

যৌথবাহিনীর এই টহল দল বগুড়া সদর-৬ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টহল চলাকালীন অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। তিনি বলেন, নির্বাচন ঘিরে জনমনে স্বস্তি বজায় রাখা এবং শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখতে আমরা মাঠে কাজ করছি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং ভোটারদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ টহল।

পর্যায়ক্রমে জেলার প্রতিটি এলাকায় এই নিরাপত্তা তৎপরতা জোরদার করা হবে। বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বগুড়ায় সংসদ নির্বাচন ঘিরে যৌথবাহিনীর বিশেষ টহল

আপডেট সময় ১২:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬