ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৬ দিন বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে ৬ দিন বন্ধ থাকার পর ফের ইউরিয়া উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যান্ত্রিক ত্রুটি সমাধান করে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।

কারখানা সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিষ্ঠিত দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংকট দেখা দিলে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এতে কর্মহীন হয়ে পড়েন শতাধিক শ্রমিক-কর্মচারী। দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চলতি মাসের ৫ জানুয়ারি রাত থেকে ফের উৎপাদন বন্ধ হয়। এদিকে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে রবিবার সন্ধ্যা থেকে ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন কালের কণ্ঠকে জানান, যন্ত্রাংশ মেরামত শেষে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যমুনা সার কারখানায় পুরোপুরি ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

এখন আর কোনো সমস্যা দেখা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৬ দিন বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

আপডেট সময় ১২:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬