ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর আড়াই ঘটিকায় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে স্থানীয় আবির শেখ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গার্ড অব অনার আনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ নূরুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার আমির সাকিল আহমেদ কাজল, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আওয়াল, বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীরমুক্তিযেদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বীরমুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে। তিনি স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার ছিলেন। তিনি ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় ১০:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬