ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে কে সেই অভিনেত্রী?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

বক্স অফিসে সাড়া জাগানো ‘কেজিএফ’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিতি করে তোলেন দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে দুটি সিনেমা। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ও বহু আলোচিত সিনেমা ‘টক্সিক’, যা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) টিজার মুক্তি পেয়েছে।

যশের ৪০তম জন্মদিনেই ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রাউন-আপস’ এর টিজার মুক্তি পেল। যেখানে পরিচালক গীতু মোহন দাসের এ সিনেমার এক হিংসাত্মক পৃথিবী ভক্তদের সামনে তুলে ধরা হয়েছে। তবে টিজারের একমুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে নেটদুনিয়ায় এবং তা হলো— অভিনেতা যশ ও এক রহস্যময়ী নারীর মধ্যকার অন্তরঙ্গ মুহূর্ত।

‘টক্সিক’ সিনেমাটি আগামী মার্চ মাসের ১৯ তারিখে মুক্তি পাবে। এটি যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর পর প্রথম সিনেমা, যেখানে তার সঙ্গী হিসেবে কাজ করেছেন একঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী। এ সিনেমায় যশের সঙ্গে আরও দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আদভানি, হুমা কুরেশি, নয়নতারা এবং রুকমিনি ভাসন্ত । এ ছাড়া অক্ষয় ওবেরয়ও এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সেই রহস্যময়ী নারী চরিত্রটি হলেন ইউক্রেনীয়-আমেরিকান অভিনেত্রী ন্যাটালি বার্ন, যিনি হলিউডে অভিনয় করে নিজেকে পরিচিত করেছেন। এবং বর্তমানে তার উপস্থিতি নিয়ে চলছে বলিপাড়ায় গুঞ্জন। টিজারের ওই দৃশ্যে ন্যাটালি বার্নের সঙ্গে যশের অন্তরঙ্গ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, হলিউড অভিনেত্রী ন্যাটালি বার্ন মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও পরে তিনি অ্যাকশন ও ড্রামা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন। তিনি ‘দ্য এক্সপেন্ডেবলস ৩’, ‘মেকানিক: রিসারেকশন’, ‘ডাউনহিল’, ‘দ্য এনফোর্সার’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ন্যাটালি একজন স্ক্রিপ্টরাইটার ও প্রযোজকও, যিনি ‘এক্সিসেলেরেশন’, ‘ফোর্ট্রেস’ এবং ‘দ্য এনফোর্সার’ ছবিতে কাজ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে কে সেই অভিনেত্রী?

আপডেট সময় ০৫:১৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬