ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মোসাব্বির হত্যার প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছে নিহতের অনুসারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।

বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে থেকে ওই মোড়ে অবস্থান নেয় মোসাব্বিরের অনুসারীরা। তারা হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে রাজধানীর ব্যস্ততম সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মোসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারওয়ান বাজার এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও।

এর আগে রাত ৮টার দিকে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে মোসাব্বির ও তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদকে (৪০) গুলি করে দুবৃর্ত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ মাসুদ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মোসাব্বির হত্যার প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ

আপডেট সময় ০১:৪৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬