ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘পরিণতি হাদির মত হবে’—কাফনের কাপড়সহ উড়োচিঠিতে বিএনপি প্রার্থীকে হুমকি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উড়োচিঠিতে হুমকি দেওয়া হয়েছে। চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরোও পাওয়া গেছে, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ডাকযোগে পাঠানো চিঠিটি রোববার (৪ জানুয়ারি) দুপুরে পেয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক এই সংসদ সদস্য।

চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫। এতে প্রেরক হিসেবে কথিত ‘ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়।

চিঠিতে লেখা হয়, ‘জনাব, আসসালামু আলাইকুম। আশাকরি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল—আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।’

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম। চিঠিতে দাবি করা হয় যে, তিনি ২৪ ঘণ্টা ‘কিলিং স্কোয়াডের নজরদারিতে’ রয়েছেন।

ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন। শাহজাহান চৌধুরী জানান, দলের প্রধান তারেক রহমান সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

উড়ো চিঠি প্রসঙ্গে আইনি ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনী এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভা চলাকালীন সময়ে হুমকি প্রদানের বিষয়টি শুনলে তিনি তা খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান, সাধারণ ডায়েরিটা গ্রহণ করা হয়েছে, নিরাপত্তার বিষয় গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘পরিণতি হাদির মত হবে’—কাফনের কাপড়সহ উড়োচিঠিতে বিএনপি প্রার্থীকে হুমকি

আপডেট সময় ০৪:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬