ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাহদী হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে সকাল সোয়া ১০টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহদীর আইনজীবী এম এ মজিদ।

পুলিশের অভিযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়।

গ্রেপ্তারের পর থেকেই তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর মডেল থানার সামনে জড়ো হন। রাতভর বিক্ষোভ চলার পাশাপাশি তারা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় রোববার সকালে তাকে আদালতে তোলা হয়।

রোববার সকাল থেকেই মাহদীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার মধ্যরাতে। সেদিন শায়েস্তাগঞ্জ থানার পুলিশ শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের ভাষ্য, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

এনামুল হাসানকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অবস্থান নেন। পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন

আপডেট সময় ১২:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬