ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মুক্তির আগেই রেকর্ড গড়ল থালাপতি বিজয়ের শেষ সিনেমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও মালয়েশিয়ায় বিশাল অডিও অনুষ্ঠানের পর রাজনৈতিক অ্যাকশন সিনেমাটির টিকিট বুকিং শুরু হয়েছে। এ টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি থাকলেও টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই ছবিটি ইতোমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে।

বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে— রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি। এর পাশাপাশি সিনেমাটি জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কিনা—এমন প্রশ্নও উঠেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরিচালক বলেন, অডিও প্রকাশ অনুষ্ঠানে আমি যা বলেছিলাম, সেটিই আবার বলছি। এই গল্প ‘ভগবন্ত কেশরী’র রিমেক হোক কিংবা কিছু দৃশ্য সেখান থেকে নেওয়া হোক কিংবা একটি দৃশ্য থেকেও অনুপ্রাণিত হোক, যা–ই হোক না কেন— দর্শকদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।

এইচ বিনোথ আরও বলেন, এটি একটি থালাপতি বিজয়ের সিনেমা। কেউ কেউ ভাবতে পারেন— আমি তো আসল সিনেমাটি দেখেছি, তাহলে এটা কেন দেখব? আবার কেউ কেউ বিরক্তও হতে পারেন। তাদের বলছি— অন্তত একটি শো দেখুন। তখনই আপনার উত্তর পেয়ে যাবেন। সামনে টিজার, ট্রেলার ও গান আসবে—তখন আরও পরিষ্কার হবে। আপাতত আমি কিছুই বলছি না।

বিদেশের বাজারে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। শুধু অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ সিনেমাটি বিদেশে ১১ থেকে ১২ কোটি রুপি আয় করেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে বড় অংকের আয় এসেছে, যেখানে বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তি রয়েছে।

তবে ভারতে সিনেমাটি এ পর্যন্ত অগ্রিম বিক্রি থেকে সংগ্রহ করেছে মাত্র তিন কোটি রুপি। যদিও মনে রাখা দরকার, বর্তমানে কেবল কর্নাটক ও কেরালাতেই টিকিট বুকিং চলছে।

ট্রেড ট্র্যাকার জানিয়েছে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে বিক্রিতে বড়সড় উল্লম্ফন দেখা যাবে। কারণ এ অঞ্চলগুলো সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ে বড় ভূমিকা রাখে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মুক্তির আগেই রেকর্ড গড়ল থালাপতি বিজয়ের শেষ সিনেমা

আপডেট সময় ০৭:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬