ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাজারীবাগে বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ থানাধীন ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত তরুণীর নাম মোছা. তাহারিম বেগম (২০)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. হাফিজ উদ্দিনের মেয়ে এবং স্বামী মো. সাব্বির হোসেনের সঙ্গে ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তাহারিম বেগমকে নিজ কক্ষে অচেতন অবস্থায় ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা স্বামী মো. সাব্বির হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে তার স্ত্রী নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তিনি আরও জানান, তার স্ত্রী অতিরিক্ত রাগী প্রকৃতির ছিলেন এবং ঘটনার আগে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।

ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাজারীবাগে বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:১৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬