ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আতশবাজির বিকট শব্দে আতঙ্কিত ও দিশেহারা হয়ে ছুটছে ঘুমন্ত পাখিরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

নতুন বছরের রঙিন আলো আর আতশবাজির শব্দ মানুষের আনন্দের বহিঃপ্রকাশ। তবে এই আনন্দ কতটা নিরীহ? প্রকৃতির অন্যান্য বাসিন্দার জন্য এই উদযাপন যে ভয় ও বিপদের কারণ হতে পারে, তা নিয়ে কি আমরা একবারও ভেবেছি! ফ্রন্টিয়ারস ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র বলছে, নববর্ষে আতশবাজিতে আক্রান্ত হয় লাখ লাখ পাখি।

মার্কিন গণমাধ্যম স্যালন প্রতিবেদনের শুরুতেই প্রশ্ন তুলেছে, আতশবাজি ফোটানোর বাইরে নতুন বছর উদযাপনের কি আর কোনো বিকল্প পথ নেই?

সাধারণত মানুষের তুলনায় পাখি ও অন্যান্য প্রাণীর শ্রবণশক্তি অনেক উন্নত। নববর্ষ উদযাপনের সময় আকাশজুড়ে আলোর ঝলকানি ও বিকট শব্দ পাখিদের জন্য দুঃস্বপ্নের মতো। রাতে যখন পাখিরা নিরাপদ আশ্রয়ে থাকে, তখন আতশবাজির হঠাৎ শব্দ তাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। বৈদ্যুতিক তার, জানালা বা বিল্ডিংয়ে বাড়ি খেয়ে মৃত্যু হয় অনেক পাখির। আবার ফানুসের আগুনে ঝলসে যায় অনেকের দেহ।

তীব্র শব্দ তাদের মানসিক চাপের কারণ হয়। রঙিন আলোর ঝলকানিতে তারা দিক হারায়। আতশবাজি থেকে সৃষ্ট ধোঁয়া তাদের শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি করে।

ফ্রন্টিয়ারস ইন ইকোলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আতশবাজির তীব্র শব্দ ও ঝলমলে আলো পাখিদের মধ্যে ভীতি সৃষ্টি করে। এ কারণে বছরের অন্য রাতগুলোর তুলনায় এই রাতে পাখিদের তাদের বাসস্থান ত্যাগ করে অন্য কোথাও চলে যাওয়ার আশঙ্কা এক হাজার গুণ বেশি।

উৎসব আমাদের আনন্দ দেয়, কিন্তু সেই আনন্দের মূল্য যদি পাখিদের দিতে হয়, তবে তা কতটা ন্যায়সঙ্গত? আতশবাজির শব্দ ও আলো শুধু পাখি নয়, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষের জন্যও কষ্টদায়ক। তীব্র শব্দে ছোট শিশুদের কান এবং হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে। বৃদ্ধ মানুষ ও রোগীদের ক্ষেত্রে শব্দ দূষণ শারীরিক অবস্থা আরও খারাপ করে তোলে।

নেদারল্যান্ডসের একটি দল গবেষক আবহাওয়া পর্যবেক্ষণের রাডার এবং পাখির সংখ্যা সম্পর্কিত বিশ্লেষণ ব্যবহার করে আতশবাজি ব্যবহৃত অঞ্চলের পাশাপাশি শান্ত এলাকায় পাখিদের গতিবিধি নিয়ে গবেষণা করেছেন। এতে তারা দেখতে পান, আতশবাজির শব্দ পাখিদের ওপর একটি বিরূপ প্রভাব ফেলে, যা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

রাতে প্রকৃতি কিংবা প্রাণীকুলকে কষ্ট দিয়ে নয়, দিনেও হতে পারে ব্যতিক্রমী আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশবান্ধব কার্যক্রম আয়োজন করা যেতে পারে, যা পাখি কিংবা অন্যান্য প্রাণের জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না। ফুল, পাতা বা প্রাকৃতিক উপকরণ দিয়ে সজ্জিত করা, গাছ লাগানোর মতো উদ্যোগ গ্রহণ করা এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে উদযাপন যেমন পরিচ্ছন্নতা অভিযান বা সাহায্য কার্যক্রম এসব উদ্যোগ নেওয়া যেতে পারে।

এছাড়াও গ্রামীণ লোকসংস্কৃতির চর্চা যেমন গান, নৃত্য, কবিতা পাঠ এবং নাটক আয়োজন করা যেতে পারে। উদযাপনকে শিক্ষামূলক করে তুলতে শিশু ও বড়দের জন্য প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে কর্মশালা আয়োজন করা যেতে পারে। অর্থাৎ আমরা চাইলেই শব্দ ও আলোর ব্যবহার সীমিত রেখে পরিবেশবান্ধব ও সৃজনশীল উদযাপন বেছে নিতে পারি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আতশবাজির বিকট শব্দে আতঙ্কিত ও দিশেহারা হয়ে ছুটছে ঘুমন্ত পাখিরা

আপডেট সময় ১২:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬