ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাদি হত্যার বিচার দাবিতে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে বিশ্বব্যাপী ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের পন্তা এলাকায় ‘শহীদ ওসমান হাদি সমর্থক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি কোনো নির্দিষ্ট দলের নন, বরং তিনি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লড়াকু প্রতীক। তাঁর এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। প্রয়োজনে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের ঐক্যবদ্ধ করে পুনরায় সরকারকে চাপে ফেলার জন্য রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে।

ফোরামের আহ্বায়ক মোহাম্মদ কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা হাদীর জীবনী ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। সভার শেষে এমসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুনের পরিচালনায় শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিক, গবেষক ও অ্যাক্টিভিস্টসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং তারা দেশ গড়ার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাদি হত্যার বিচার দাবিতে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

আপডেট সময় ১০:০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫