ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

জয়পুরহাটে আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে কাজ বন্ধ করে বিএসএফ।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। ২৮১ নাম্বার সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই কাজ চলছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, এ বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

আপডেট সময় ০৯:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫