ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা-ভাঙচুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ব্যান্ড তারকা জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার জেলা স্কুল চত্বরে কনসার্ট আয়োজন করা হয়। রাত ৯টার দিকে হামলার পর এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

জানা গেছে, অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে বহিরাগত কয়েকজন ব্যক্তি অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়।

তবে ইটের আঘাতে কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম বলেন, পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য ছিল।

বর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, জেমসের কনসার্ট সফল করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু হঠাৎ কেন, কী কারণে এবং কারা হামলা চালালো এখনও তা স্পষ্ট নয়। বহিরাগতদের এই হামলায় আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আয়োজক ও শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা-ভাঙচুর

আপডেট সময় ১২:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫