ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ‎শহীদ শরিফ ওসমান হাদির লড়াই–সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে ‘শহীদী শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এসব কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এসময় তিনি এসব কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান।

এদিকে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আব্দুল্লাহ আল জাবের।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের সুশীলতা দেখানো হবে না। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুগে যুগে এই লড়াই অব্যাহত থাকবে।

আব্দুল্লাহ আল জাবের আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে এই আন্দোলনে শামিল হবেন এবং একাত্মতা প্রকাশ করবেন।

‎‎শহীদ শরিফ ওসমান হাদির মেঝ ভাই সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হলে একদিন আপনাদেরও দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হবে। জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী। এই সরকার কোনোভাবেই হত্যার দায় এড়িয়ে যেতে পারে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আপডেট সময় ০৮:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫