ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জাবিতে পরীক্ষার হলে চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা ভর্তিচ্ছু এক ছাত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বি ইউনিট ভর্তি পরীক্ষার হলে মোবাইলের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর খুঁজতে গিয়ে এক ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ২য় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নাম্বার কক্ষ থেকে এ তাকে আটক করা হয়। আটকের পর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার আমির হোসেন জুয়েলের মেয়ে। বি ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর-২২২১৩৯৪।

লিখিত স্বীকারোক্তিতে তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় আমি Huawei 97 Prime মডেলের একটি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর ফোনে তার ছবি তুলে ChatGPT ব্যবহার করে উত্তর বের করে উত্তরপত্র পূরণ করা অবস্থায় কেন্দ্রের পরিদর্শক দেখতে পেয়ে আমাকে প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করেন।

‘‘আমি স্বেচ্ছায়, সজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় পুনরায় এই মর্মে স্বীকারোক্তি প্রদান করছি যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আমি অসদুপায় অবলম্বন করেছি। উপরে বর্ণিত তথ্যসমূহ নির্ভুল ও সম্পূর্ণ সত্য। আমার দ্বারা সংঘটিত অপরাধে কর্তৃপক্ষ যে ধরনের শাস্তি প্রদান করবেন আমি তা মেনে নিতে বাধ্য থাকব।’’

হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, প্রথমে ওই শিক্ষার্থীকে সন্দেহ হওয়ায় পেছনের সিট থেকে সামনের সিটে নিয়ে যাওয়া হয়। কিন্তু সামনের সিটে বসেও সে মোবাইলে চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে। পরবর্তীতে তাকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম জানান, আমরা সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে জানিয়েছি যেন এ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে এবং আর কখনো যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে।

এর আগে গতকাল রবিবারও (২১ ডিসেম্বর) নকল করার অভিযোগে আরও এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মোবাইলসহ হাতেনাতে আটক করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জাবিতে পরীক্ষার হলে চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা ভর্তিচ্ছু এক ছাত্রী

আপডেট সময় ০৪:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫