ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ওসমান হাদি দেশের জন্য শহীদ হয়েছেন’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি এ মাটির সন্তান। তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। ইনসাফ প্রতিষ্ঠার পথে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলায় ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তিনি দেশের জন্য শহীদ হয়েছেন। হাদি আমাদের গর্ব। দেশবাসী তাকে আজীবন স্মরণ করবে।

রোববার (২১ ডিসেম্বর) বিকালে হাদির রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের আয়োজনে সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা ওসমান হাদির স্মৃতিচারণ করেন এবং তার খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবি জানান।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, পৌরসভা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট মো. আল আমিন, হেফাজতে ইসলামের উপজেলা সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো.সাব্বির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মো. আবু মুসা সরদার, ভলান্টিয়ার্স অব নলছিটির সভাপতি মো. শাহাদাত আলম ফকির প্রমুখ।

পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন থানারপুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ওসমান হাদি দেশের জন্য শহীদ হয়েছেন’

আপডেট সময় ০৮:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫