ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট নিয়ে কেউ সমাজে বিভাজন ও বিশৃঙ্খলা করবেন না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সামাজিকভাবে কোনো বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। যে যার মতো করে ভোট দেবেন এবং পার্টি করবেন। যাকে মন চায় তাকে ভোট দেবেন। কিন্তু কেউ অস্থিরতা সৃষ্টি করবেন না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় গণসংযোগ এবং পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, মার্কা নিয়ে কেউ বিবাদে জড়াবেন না। সমাজের সবাই মিলেমিশে এক সঙ্গে থাকবেন। ভোটের দিন যাকে খুশি তাকে ভোট দেবেন। নির্বাচনের আগে কেউ প্রতিহিংসামূলক বক্তব্য দেবেন না। সবাই মিলেমিশে একটি একতাবদ্ধ সমাজ তৈরি করবেন। ভোট মাত্র একদিনের জন্য আসে। একশ্রেণীর লোক ভোট করতে আসে ভোট শেষ হলে তারা চলে যায়। কিন্তু এই ভোটকে কেন্দ্র করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে যায়। সমাজে বিভাজন তৈরি করে যায়। আমি এ ধরনের বিভাজন এবং বিশৃঙ্খলা চাই না।

তিনি বলেন, রাজনৈতিকভাবে যারা ফায়দা লুটতে আসে তারাই আমাদের সমাজে কৌশলে বিভাজন তৈরি করে যায়। আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখুন। কারা নির্বাচনের নামে ব্যবসা করতে আসে তাদেরকে চিহ্নিত করতে হবে। অন্যথায় তারা আবার আপনাদের ভোট নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতি করবে।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে বহু তরুণ জীবন দিয়েছে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য। সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আগামী নির্বাচনে এসব কিছু জনগণের হাতে। আপনারা চাইলে বাংলাদেশকে আপনাদের মত গড়ে তুলতে পারবেন। তাই ভেবে-চিন্তে ভোট দিয়ে সঠিক প্রার্থী নির্বাচন করুন।

এ সময় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘নির্বাচনের নামে যারা ব্যবসা করতে আসে তাদের চিহ্নিত করুন’

আপডেট সময় ০৩:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫