ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আবারও প্রকাশ্যে গুলি, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. সাগর মিয়া (৩৫) শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিস্ট্রিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল সাগর। এ সময় মুঠোফোনে কারো একজনের সঙ্গে কথা বলছিল। এ ঘটনার সময় মুন্সেফপাড়া এলাকার ইমন ও জসীমসহ তাদের দলবল সেখানে পৌঁছে সাগরের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় সাগর নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাথ্য সংগ্রহ করছে। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এই হামলার পেছনে জড়িত তা জানতে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু, প্রাণ গেল অন্তত ২৯ গরুর

আবারও প্রকাশ্যে গুলি, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ১

আপডেট সময় ১২:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. সাগর মিয়া (৩৫) শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিস্ট্রিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল সাগর। এ সময় মুঠোফোনে কারো একজনের সঙ্গে কথা বলছিল। এ ঘটনার সময় মুন্সেফপাড়া এলাকার ইমন ও জসীমসহ তাদের দলবল সেখানে পৌঁছে সাগরের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় সাগর নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাথ্য সংগ্রহ করছে। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা এই হামলার পেছনে জড়িত তা জানতে তদন্ত চলছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481