ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আমি তো শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি: শাকিল খান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেতা শাকিল খান বর্তমানে রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। এককথায় বলা যায়, তিনি সিনেমা অনেকটা হারিয়ে গেছেন। বর্তমানে তিনি কথাও নেই। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে অভিনয়ে না থাকলেও সামাজিক মাধ্যমে সরব আছেন অভিনেতা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সিনেমা ইন্ডাস্ট্রির হালচাল এবং শাকিব খানকে নিয়ে নিজের খোলামেলা কথা বলেছেন শাকিল খান। তার বক্তব্যে উঠে এসেছে ইন্ডাস্ট্রির সোনালি অতীত, বর্তমান সংকট এবং শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের কথা। তিনি বলেন, শাকিব খান আমাদের দেশেরই সন্তান। আজ আমি আছি, কাল চলে যাব— এটাই নিয়ম বলে জানান শাকিল খান।

তিনি বলেন, আমাদের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক সাহেব ও ফারুক ভাই চলে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন।

সময়ের আলোচিত নায়ক শাকিব খান প্রসঙ্গে অভিনেতা বলেন, শাকিব খান বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। একটা ছেলে এত কষ্ট করে আজ এ অবস্থানে এসেছে, তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের করতেই হবে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখেছি। সে নিজের মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে এ জায়গাটি অর্জন করেছে বলে জানান শাকিল খান।

এ অভিনেতা বলেন, আমি আগেই বলেছিলাম— দুই-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না। কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিব খানের ওপর চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি! বরং আমি সবসময় বলি— যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।

সিনেমার পরিধি ছোট হয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে। তবে আমরা কখনোই এমনটি আশা করিনি। একটি ভালো সিনেমার মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরাই অনেক সময় এ পরিধি ছোট করার পেছনে দায়ী থাকি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আমি তো শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি: শাকিল খান

আপডেট সময় ০৭:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫