ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুধু ক্ষমতার জন্য নয়, বিএনপি মানুষের কল্যাণে কাজ করে: মঈন খান Logo ইরান যুদ্ধ থেকে ‘বের হওয়ার পথ’ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প: বিশ্লেষক Logo ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র Logo দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালি সচল করতে এবার নামছে ইউরোপ ও জাপান Logo নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা Logo ইরান যুদ্ধ শক্তিশালী করেছে নেতানিয়াহুকে, ক্ষতিগ্রস্ত ট্রাম্প ও উপসাগরীয় দেশগুলো Logo সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেপ্তার Logo যুদ্ধের আবহে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের Logo বাবাকে জন্নতে পাঠাতে মসজিদেই গলা টিপে মারার চেষ্টা ছেলের

মিথ্যা ঘোষণায় পণ্য খালাসে রাজস্ব ফাঁকি, তিনজনকে আসামি করে অভিযোগপত্র দিচ্ছে দুদক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য খালাস দিয়ে সরকারি রাজস্ব ক্ষতির অভিযোগে কাস্টম হাউসের সাবেক রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে কমিশন অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম শিগগির আদালতে অভিযোগপত্রটি পেশ করবেন।

সোমবার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ এই তথ্য জানিয়েছেন।

অন্য আসামিরা হলেন– সাদমান এন্টারপ্রাইজের মালিক আবুল হাসনাত সোহাগ ও কাস্টম হাউসের সাবেক এপ্রেইজার (আমদানি) মুজিবুর রহমান। প্রয়াত মোহাম্মদ হারুন শাহের মালিকানাধীন কোম্পানি এম আর করপোরেশনও ওই অনিয়ম, দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল।

দুদক জানায়, আসামি আবুল হাসনাত সোহাগের কোম্পানি সাদমান এন্টারপ্রাইজ চীন থেকে বিভিন্ন ধরনের ঘড়ি, টিভি, ডিভিডি, ক্যালকুলেটর, কসমেটিক এবং এক্সেসরিজ আমদানির জন্য সাউথইস্ট ব্যাংকের ঢাকার বংশাল শাখায় এলসি খোলে। পরে পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছলে খালাসের জন্য তিনি মোহাম্মদ হারুন শাহের এম আর করপোরেশনকে সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেন। শুল্ক-কর বাবদ দুই লাখ টাকা জমা দিয়ে মালপত্র খালাস করে সোহাগকে বুঝিয়ে দেন। গোপন সংবাদের মাধ্যমে অভিযোগ পাওয়ায় চালানটির আইজিএম অনলাইন ব্লক করা হয়। ব্লক থাকা অবস্থায় তারা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মিথ্যা ঘোষণায় চালানটি খালাস নিয়েছেন।

আসামি হুমায়ুন কবির ও মুজিবুর রহমান জেনেশুনে চালানটি ব্লক থাকা অবস্থায় মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য চালানটি যাচাই না করে কম শুল্কায়ন করে পণ্য খালাস দিয়েছেন। চালানটির বিপরীতে আমদানিকৃত পণ্যের বিপরীতে শ্রেণিবিন্যাসযোগ্য এবং এর ওপর প্রযোজ্য শুল্ক করহার ছাড়াও পণ্যটি বাধ্যতামূলক পিএসআই কার্যক্রমের আওতাভুক্ত। আমদানিকারক তার মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট পরস্পর যোগসাজশে অসত্য ঘোষণায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য খালাস নিয়েছেন।

চালানটি খালাসোত্তর যথাযথ এইচএস কোড ও প্রযোজ্য শুল্ক-কর হারে পুনঃশুল্কায়ন করা হয়। চালানটির প্রদেয় শুল্ক-করের প্রকৃত পরিমাণ ৯৬ লাখ ৬২ হাজার টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শুধু ক্ষমতার জন্য নয়, বিএনপি মানুষের কল্যাণে কাজ করে: মঈন খান

মিথ্যা ঘোষণায় পণ্য খালাসে রাজস্ব ফাঁকি, তিনজনকে আসামি করে অভিযোগপত্র দিচ্ছে দুদক

আপডেট সময় ০২:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য খালাস দিয়ে সরকারি রাজস্ব ক্ষতির অভিযোগে কাস্টম হাউসের সাবেক রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে কমিশন অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম শিগগির আদালতে অভিযোগপত্রটি পেশ করবেন।

সোমবার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ এই তথ্য জানিয়েছেন।

অন্য আসামিরা হলেন– সাদমান এন্টারপ্রাইজের মালিক আবুল হাসনাত সোহাগ ও কাস্টম হাউসের সাবেক এপ্রেইজার (আমদানি) মুজিবুর রহমান। প্রয়াত মোহাম্মদ হারুন শাহের মালিকানাধীন কোম্পানি এম আর করপোরেশনও ওই অনিয়ম, দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল।

দুদক জানায়, আসামি আবুল হাসনাত সোহাগের কোম্পানি সাদমান এন্টারপ্রাইজ চীন থেকে বিভিন্ন ধরনের ঘড়ি, টিভি, ডিভিডি, ক্যালকুলেটর, কসমেটিক এবং এক্সেসরিজ আমদানির জন্য সাউথইস্ট ব্যাংকের ঢাকার বংশাল শাখায় এলসি খোলে। পরে পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছলে খালাসের জন্য তিনি মোহাম্মদ হারুন শাহের এম আর করপোরেশনকে সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেন। শুল্ক-কর বাবদ দুই লাখ টাকা জমা দিয়ে মালপত্র খালাস করে সোহাগকে বুঝিয়ে দেন। গোপন সংবাদের মাধ্যমে অভিযোগ পাওয়ায় চালানটির আইজিএম অনলাইন ব্লক করা হয়। ব্লক থাকা অবস্থায় তারা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মিথ্যা ঘোষণায় চালানটি খালাস নিয়েছেন।

আসামি হুমায়ুন কবির ও মুজিবুর রহমান জেনেশুনে চালানটি ব্লক থাকা অবস্থায় মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য চালানটি যাচাই না করে কম শুল্কায়ন করে পণ্য খালাস দিয়েছেন। চালানটির বিপরীতে আমদানিকৃত পণ্যের বিপরীতে শ্রেণিবিন্যাসযোগ্য এবং এর ওপর প্রযোজ্য শুল্ক করহার ছাড়াও পণ্যটি বাধ্যতামূলক পিএসআই কার্যক্রমের আওতাভুক্ত। আমদানিকারক তার মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট পরস্পর যোগসাজশে অসত্য ঘোষণায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য খালাস নিয়েছেন।

চালানটি খালাসোত্তর যথাযথ এইচএস কোড ও প্রযোজ্য শুল্ক-কর হারে পুনঃশুল্কায়ন করা হয়। চালানটির প্রদেয় শুল্ক-করের প্রকৃত পরিমাণ ৯৬ লাখ ৬২ হাজার টাকা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481