ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
নোয়াখালীর সেনবাগে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বাহারের (৫০) বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মোহাম্মদ আনোয়ার হোসেন বাহার সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের বারিক হাফেজ বাড়ির সন্তান। তিনি ২০১৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আনোয়ার হোসেন বাহার দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার অর্জিত সম্পদের তথ্য গোপন করেছেন এবং আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিক হয়েছেন। তিনি ভবন নির্মাণে ১০ লাখ ৭৭ হাজার ১৩২ টাকার তথ্য গোপন করেছেন, যা দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ ৬৭ লাখ ৭৫ হাজার ৭৯৯ টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের (বৈধ উৎস) পরিমাণ পাওয়া যায় ২৯ লাখ ৩০ হাজার ৯৭০ টাকা।

আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলানোর পর তার ৩৮ লাখ ৪৪ হাজার ৮২৯ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। দুদক অভিযোগ এনেছে যে, এই সম্পদ তিনি অসাধু উপায়ে অর্জন করে নিজের ভোগদখলে রেখেছেন, যা দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় ০৩:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫