ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সৌদি আরব, নরওয়ে, স্পেন, জর্ডান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি যৌথ ব্রিফ করেছেন। তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সমর্থন ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকলে খুব শিগগিরই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই এমন এক ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি, যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবে।

তিনি স্পষ্ট করে জানান, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে না।

তিনি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বা সংযুক্তিকরণ গাজা ও আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগে এ বিষয়ে কাজ হচ্ছে বলেও জানান তিনি।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে জানান, এখন পর্যন্ত ১৫৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যেও স্বীকৃতি দেওয়ার প্রবণতা বাড়ছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। এজন্য স্পেন ৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। গাজাগামী মানবিক সহায়তা বহনকারী স্পেনীয় জাহাজগুলোর ব্যাপারেও তিনি জানান, এগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্যোগ।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি জানান, গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে কায়রো ও আম্মান একসঙ্গে কাজ করছে। প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়েও মিসর উন্মুক্ত অবস্থানে রয়েছে।

সবশেষে প্রিন্স ফয়সাল আবারও জোর দিয়ে বলেন, যদি আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে খুব দ্রুতই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব

আপডেট সময় ০৭:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫