ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দ্বিতীয় বিয়ের খবর দিলেন সামান্থা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

কয়েকমাস হল নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বছর শেষে দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন তিনি।আজ সামাজিক মাধ্যমে রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের খবর জানালেন সামান্থা নিজেই।

এছাড়া হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকমসহ একাধিক ভারতীয় গণমাধ্যম দুই তারকার ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে তাদের বিয়ের খবর প্রকাশ করেছে। তাতে বলা হয় সামান্থা ও রাজ একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন। তাদের বিয়েতে নাকি উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। মন্দিরের নিয়ম-অনুসারেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বিয়েতে লাল শাড়ি পরেছিলেন সামান্থা, যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখেই বেছে নেওয়া হয়েছিল।

রোববার রাত থেকে সামান্থার বিয়ের গুঞ্জন আরও জোরাল হয় রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দের ইনস্টাগ্রামে রহস্যময় স্টোরি। সেখানে তিনি লেখেন, ‘অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।’ নেটিজেনরা তার এই পোস্ট জুড়ে দেন সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে।

২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। গত কয়েক মাসে তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে। এমনকি সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও রাজকে নিয়ে বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। চার বছর পর গেল বছর শোভিতাকে বিয়ে করেন নাগা চৈতন্য। প্রক্তন স্বামীর বিয়ের পর দীর্ঘদিন মানসিক আবসাদে ভুগেছেন সামান্থা। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন সামান্থা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দ্বিতীয় বিয়ের খবর দিলেন সামান্থা

আপডেট সময় ০৪:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫