ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট Logo বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ Logo জামায়াত প্রার্থীকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’স্লোগানে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ Logo ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার Logo নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী

নির্বাচনকে সামনে রেখে লটারিতে নতুন করে নির্ধারিত হলো ৬৪ জেলার এসপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) দায়িত্ব বণ্টনে এবার নতুন পদ্ধতি অবলম্বন করেছে সরকার। প্রথমবারের মতো ম্যানুয়াল লটারির মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য এসপি চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় এই লটারি অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র মতে, নির্বাচনী দায়িত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্দেশ্যে এবারই প্রথম এমন প্রক্রিয়া অনুসরণ করা হয়। লটারির আগে একাধিকবার যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। পূর্বে যারা জেলা এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ৩৪তম ব্যাচসহ যোগ্য কর্মকর্তাদের নিয়ে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয় এবং সেখান থেকেই লটারির মাধ্যমে ৬৪ কর্মকর্তার নাম চূড়ান্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দায়িত্বে থাকা ৬৪ এসপির মধ্যে ১৫ জনকে স্থানচ্যুত করে নতুন ১৫ জন এসপি নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ৪৯ জন বর্তমান এসপিকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হবে। নতুন ও বিদ্যমান—এই দুই ধরনের কর্মকর্তাকে নিয়েই চূড়ান্ত লটারি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, দেশের সব জেলা নির্বাচন পরিস্থিতি বিবেচনায় তিন ভাগে বিভক্ত করা হয়—

এ ক্যাটাগরি: ২৭ জেলা

বি ক্যাটাগরি: ২৮ জেলা

সি ক্যাটাগরি: বাকি জেলাগুলো

প্রত্যেক শ্রেণির জন্য পৃথকভাবে লটারি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই সংশ্লিষ্ট জেলার এসপি নির্ধারিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের দ্রুতই নতুন কর্মস্থলে পদায়ন করা হবে। তাদের নেতৃত্বেই নির্বাচনের সময় মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার সমগ্র দায়িত্ব পালন করা হবে। প্রজ্ঞাপন দুই–এক দিনের মধ্যেই জারি হতে পারে বলেও সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট

নির্বাচনকে সামনে রেখে লটারিতে নতুন করে নির্ধারিত হলো ৬৪ জেলার এসপি

আপডেট সময় ১২:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) দায়িত্ব বণ্টনে এবার নতুন পদ্ধতি অবলম্বন করেছে সরকার। প্রথমবারের মতো ম্যানুয়াল লটারির মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য এসপি চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় এই লটারি অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র মতে, নির্বাচনী দায়িত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্দেশ্যে এবারই প্রথম এমন প্রক্রিয়া অনুসরণ করা হয়। লটারির আগে একাধিকবার যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। পূর্বে যারা জেলা এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ৩৪তম ব্যাচসহ যোগ্য কর্মকর্তাদের নিয়ে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয় এবং সেখান থেকেই লটারির মাধ্যমে ৬৪ কর্মকর্তার নাম চূড়ান্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দায়িত্বে থাকা ৬৪ এসপির মধ্যে ১৫ জনকে স্থানচ্যুত করে নতুন ১৫ জন এসপি নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ৪৯ জন বর্তমান এসপিকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হবে। নতুন ও বিদ্যমান—এই দুই ধরনের কর্মকর্তাকে নিয়েই চূড়ান্ত লটারি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, দেশের সব জেলা নির্বাচন পরিস্থিতি বিবেচনায় তিন ভাগে বিভক্ত করা হয়—

এ ক্যাটাগরি: ২৭ জেলা

বি ক্যাটাগরি: ২৮ জেলা

সি ক্যাটাগরি: বাকি জেলাগুলো

প্রত্যেক শ্রেণির জন্য পৃথকভাবে লটারি অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই সংশ্লিষ্ট জেলার এসপি নির্ধারিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের দ্রুতই নতুন কর্মস্থলে পদায়ন করা হবে। তাদের নেতৃত্বেই নির্বাচনের সময় মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার সমগ্র দায়িত্ব পালন করা হবে। প্রজ্ঞাপন দুই–এক দিনের মধ্যেই জারি হতে পারে বলেও সূত্র নিশ্চিত করেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481