ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৫ বছরের জন্য তাদের ভাগ্য তারেক রহমানের ওপর অর্পণ করেছেন জনগণ: নজরুল ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, আমরা গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সঙ্গীরা সারারাত এখানে ছিলেন। এর মধ্য দিয়ে জেনেছি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে যারা যুক্ত ছিলেন, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছেন।

নির্বাচনী পরিবেশে শতভাগ সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের অনেক নির্বাচনে বহু প্রাণহানি বা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদেরও ক্ষতি হয়েছে অনেক। এবার আল্লাহর মেহেরবানিতে তেমন কিছু হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি যে আগামীতে আমরা জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো। যেন সব মানুষই ভোটকেন্দ্রে আসে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে নিজেদের অধিকার প্রয়োগ করে।

আপিল বিভাগের আদেশের কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল না ঘোষণার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আদালত এ ব্যাপারে যখন সিদ্ধান্ত দেবেন, তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর এই দু-তিনজন ছাড়াও বিএনপি সরকার গঠনে কোনো অসুবিধা নেই।

বিএনপির প্রত্যাশা কেমন ছিল জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমরা ২৯২টি আসনে প্রার্থীদের মনোনীত করেছিলাম। ধারণা ছিল আমাদের সব প্রার্থীই জিতবে। আর এটা সবাই মনে করে। এমনকি যারা অল্প ভোট পান, তারাও বিজয়ের আশা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরও ভালো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৫ বছরের জন্য তাদের ভাগ্য তারেক রহমানের ওপর অর্পণ করেছেন জনগণ: নজরুল ইসলাম

আপডেট সময় ০৩:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬