ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৫৪ বছর পরে আলেম ওলামাদের সুযোগ এসেছে: ধর্ম উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম ওলামাদের ক্ষমতায় আসার। এবার যদি ভুল করেন তাহলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কুমিল্লা আল কুরআন একাডেমির আয়োজিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আলোকে জীবন গঠন করতে হবে। কুরআন থেকে দূরে চলে গেলে আমরা দেশপ্রেমিক হতে পারব না। দেশপ্রেমিকরা কখনো দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। আমরা আমাদের সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে চাই।

তিনি বলেন, সর্বত্র কুরআনের চর্চা করতে হবে। আমরা দেশের কারাগারগুলোর মধ্যে কুরআনের তালিম দেয়া শুরু করেছি।

কিরাত সম্মেলনে বাংলাদেশের ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার কুরআন থেকে তিলওয়াত করেন।

এ সময় তামিরুল উম্মাহ ট্রাস্টের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা আল কোরআন একাডেমি সভাপত্বি মু. নূরুদ্দিন আহমদ, সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলাম, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবিপার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, আল কুরআন একাডেমির অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৫৪ বছর পরে আলেম ওলামাদের সুযোগ এসেছে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫