ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

দেশের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৮তম (বিশেষ) বিসিএস এর মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন এবং ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ সর্বমোট ৩ হাজার ২৮৬ জন চিকিৎসক সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শিগগিরই প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস অর্থাৎ, চারটি নিয়মিত বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর কার্যক্রম শুরু করে এবং মাত্র ৫ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবার পথে, বিসিএসের ইতিহাসে যা হবে দ্রুততম। প্রথমে মোট ৩ হাজার পদের জন্য সুপারিশ করার অনুরোধ করা হলেও পরবর্তীতে আরও ৫০০ পদ বাড়ানোর জন্য চাহিদা দেওয়া হয়।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের শূন্য পদ ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ ১৫০টি।

বর্তমানে চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত এবং চলমান অন্যান্য বিসিএস এর চিকিৎসকরা যোগদান করলে আর কোন শূন্য পদ থাকবে না। মাঠে অধিকসংখ্যক চিকিৎসক পদায়ন নিশ্চিত করতে আরো পদ সৃজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে যারা নির্বাচিত হতে পারেনি তারা এখনও চাকরির জন্য অপেক্ষমাণ। তাদের সাথে গত কয়েক মাসে যোগ হয়েছে আরও প্রায় ৫ হাজার চিকিৎসক। অপেক্ষমাণ এবং নতুন পাস করা প্রায় ৪৩ হাজার চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ অবারিত রাখা ও ন্যায়বিচারের স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ

আপডেট সময় ১১:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫