ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৩ মেডিকেলে ওসমান হাদির নামে হল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন একদল শিক্ষার্থী। হলের সামনে বা ভেতরে ‘শহীদ ওসমান হাদী হল’ লেখা ব্যানারও টানানো হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল কিংবা সিন্ডকেট—কোন সভাতেই বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়নি।

এদিকে এ ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ওসমান হাদির নামে স্থাপনার নামকরণ শুরু হয়েছে। এর মধ্যে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

মেডিকেলগুলোর মধ্যে তাজউদ্দীন আহমদ ছাড়াও ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ইন্টার্ন হোস্টেল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসের নাম ‘শহীদ ওসমান হাদি’ রাখার দাবি জানানোর তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে গোপালগঞ্জ মেডিকেলে ‘শহীদ ওসমান হাদি হল’ ও এসএসএমসিতে ‘শহীদ ওসমান হাদি ইন্টার্ন হোস্টেল’ লেখা ব্যানার টানিয়েছেন তারা। একই সঙ্গে আনুষ্ঠানিক নামকরণের জন্য মেডিকেল প্রশাসনের কাছে দাবিও জানিয়েছেন।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু সংবাদে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ প্রাঙ্গণে গায়েবানা জানাজা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ইন্টার্ন চিকিৎসক ডা. নাজমুস সাকিব কলেজ ছাত্রাবাসের নাম শহীদ ওসমান হাদির নামে নামকরণের প্রস্তাব দেন। উপস্থিত শিক্ষার্থীরা তার প্রস্তাবের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জোবাইদা সুলতানার নিকট আনুষ্ঠানিক নামকরণের দাবি জানান। একই দিন অধ্যক্ষের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহ্বান করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ছাত্রাবাসের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জোবাইদা সুলতানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শহীদ ওসমান হাদির নামে আমরা ছাত্রাবাসের নামকরণ করেছি। একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আমাদের সিদ্ধান্তের বিষয়টি অবগত করব।

এদিকে সলিমুল্লাহ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা জানান, শহিদ শরিফ ওসমান হাদির ত্যাগকে স্মরণীয় রাখতে এসএসএমসি মিটফোর্ড হাসপাতালের ৪৭তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা বর্তমান ইন্টার্ন হোস্টেলের নাম ‘শহীদ ওসমান হাদি ইন্টার্ন হোস্টেল’ রাখার ব্যাপারে একমত হন। নিজস্ব অর্থায়নে নামফলক তৈরি করে আজ রবিবার (২১) হোস্টেলের প্রধান ফটকে তা স্থাপন করেন তারা। পাশাপাশি এই নাম অফিসিয়াল স্বীকৃতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক দাবি উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন তারা।

অপরদিকে বৃহস্পতিবার ওসমান হাদির শাহাদাতের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে পরদিন আবারও বিক্ষোভের ডাক দেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বিক্ষোভ ও দোয়া অনুষ্ঠানের সময় তারা ছাত্রাবাসের নাম রাখেন ‘শহীদ ওসমান হাদি হল।’ একই সঙ্গে কলেজের একাডেমিক ভবনে ‘জুলাই ও আধিপত্যবাদবিরোধী কর্ণার’ স্থাপনের দাবিও জানিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৩ মেডিকেলে ওসমান হাদির নামে হল

আপডেট সময় ০৪:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫