ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

২ ভবনের মধ্যে পড়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে মুশফিকুজ্জামান নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎‎বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।

‎‎নিহত শিক্ষার্থী হলেন- মুনতাসিম (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের আইন বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী।

পুলিশের ধারণা নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি কেউ ফেলে দিয়েছে সেটি তদন্ত করে দেখা হবে।

এদিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশের (পুসাব) ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে- ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে আজ বিকাল আনুমানিক ৪টার দিকে একটি মৃতদেহ দেখতে পাওয়া যায়! শিক্ষার্থীরা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

মৃতদেহ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের MPS ডিপার্টমেন্টের ২য় সেমিস্টারের শিক্ষার্থী মুনতাসিমের বলে জানা যায়। পুসাবের অনুসন্ধানে জানা গিয়েছে উক্ত শিক্ষার্থী ৩.১০ এর ক্লাশে এটেন্ড করে কোনো একটি কারণে বের হয়ে যায় ক্লাশ থেকে! তার কিছু সময় পরেই তার মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সাধারণ ভাবে ছাদ থেকে পড়ে গিয়েছে বা এমন কিছু ধারণা করা হলেও মৃতদেহে তেমন কোনো বাহ্যিক অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি! তাই এমন একটি আবদ্ধ স্থানে মৃত্যুর বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পরবর্তী পদক্ষেপের জন্য প্রেরণ করা হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

২ ভবনের মধ্যে পড়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় ০৬:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫