ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

২১ মের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২১ মের মধ্যে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘সময়মতো বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা গেলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা অসন্তোষ সৃষ্টি হবে না।’

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং তৈরি পোশাক শিল্পবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রমিক নেতারা জানান, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে কোনো ধরনের আন্দোলন বা শিল্প অসন্তোষ সৃষ্টি হবে না। তবে যেসব কারখানায় এখনও বকেয়া বেতন রয়েছে, সেখানে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা।

সভায় শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস চালুরও দাবি জানান।

শ্রমমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট কমাতে মালিক ও শ্রমিকপক্ষের সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ‘বেতন-বোনাস পরিশোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

২১ মের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

আপডেট সময় ০৫:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬