ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১ ডলারের বিয়ার কক্সবাজারে ১৪০০ টাকা, কেন আসবেন বিদেশি পর্যটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
১ ডলারের বিয়ার কক্সবাজারে ১৪০০ টাকা, কেন আসবেন বিদেশি পর্যটক, বিদেশে ১ ডলারে পাওয়া বিয়ার কক্সবাজারে এসে যদি ১২ ডলার বা প্রায় ১ হাজার ৪০০ টাকায় কিনতে হয়, তাহলে বিদেশি পর্যটক কেন বাংলাদেশে আসবেন- এমন প্রশ্ন তুলে কক্সবাজারের পর্যটন ব্যয়, সেবা ও বিনোদন কাঠামো নতুন করে ভাবার তাগিদ দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এম নাসের রহমান।

তিনি বলেন, পর্যটকরা কেন বেশি দাম দিয়ে খাবেন, আর কেনই বা বাংলাদেশে আসবেন- এসব নিয়ে এখনই ভাবতে হবে, কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেলার আয়োজন করেছে বাংলাদেশ মনিটর।

কক্সবাজারের পর্যটন নিয়ে এমপি নাসের রহমান বলেন, বর্তমানে বিদেশ থেকে আসা অনেক পর্যটক ব্যাকপ্যাকার শ্রেণির। তারা খরচের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। কিন্তু কক্সবাজারে খাবার, পানীয় ও বিনোদনের খরচ অস্বাভাবিক বেশি হলে তারা বাংলাদেশকে গন্তব্য হিসেবে বেছে নিতে নিরুৎসাহিত হন।

তার ভাষায়, যদি একজন পর্যটক নিজ দেশে ১ ডলারে বিয়ার পান, কিন্তু কক্সবাজারে এসে সেটি ১২ ডলারে কিনতে বাধ্য হন, তাহলে তিনি কেন বাংলাদেশে আসবেন- এটি আমাদের বুঝতে হবে।

তিনি বলেন, পর্যটকবান্ধব মূল্যনীতি, আন্তর্জাতিক মানের বিনোদন এবং সেবার ভারসাম্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

একই অনুষ্ঠানে তিনি শমশেরনগর বিমানবন্দর দ্রুত চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, ওই অঞ্চলে পর্যটক ও যাত্রীর চাহিদা উল্লেখযোগ্য। এ বিষয়ে তিনি ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের অবগত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ইউএস-বাংলা ও অন্যান্য এয়ারলাইন্স প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, শমশেরনগর রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এখন থেকেই কাজ শুরু করা দরকার। খুব শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান তিনি।

এ ছাড়া শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও আশপাশের পর্যটন এলাকায় যাতায়াত সহজ করতে ট্রেনে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি সংযোজনের ব্যবস্থা করা হবে বলে জানান এই সংসদ সদস্য।

আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জেট ফুয়েলের দাম কমানোর বিষয়েও আশ্বস্ত করেন তিনি।

বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

১ ডলারের বিয়ার কক্সবাজারে ১৪০০ টাকা, কেন আসবেন বিদেশি পর্যটক

আপডেট সময় ১২:৫৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬