ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১৯৬৯ সালের পর সর্বোচ্চ ভোট পড়ল নিউ ইয়র্ক সিটিতে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

সিটির বোর্ড অব ইলেকশনস-বিওইর বরাতে রয়টার্স জানায়, এ নির্বাচনে ভোট দিয়েছেন দুই মিলিয়ন তথা ২০ লাখের বেশি ভোটার।

নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবারের নির্বাচনে ১৯৬৯ সালের পর সর্বোচ্চ ভোট পড়েছে।

বহুল আলোচিত এ নির্বাচনে মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া ভোটদান চলে রাত ৯টা নাগাদ। এখন আনুষ্ঠানিক ফলের অপেক্ষায় আছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থকসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।

বিওইর তথ্য অনুযায়ী, এ নির্বাচনে সন্ধ্যা ছয়টা নাগাদ ভোট পড়ে এক দশমিক সাত মিলিয়ন তথা ১৭ লাখের বেশি।

বেলা তিনটা নাগাদ সিটি নির্বাচনে ভোট দেন এক দশমিক চার মিলিয়ন তথা ১৪ লাখের মতো ভোটার।

বিগত নির্বাচনগুলোর মধ্যে ২০২১ সালের ভোটে এক দশমিক এক মিলিয়ন (১১ লাখ) ভোটার তাদের রায় দেন বলে জানায় বিওই।

সংস্থাটির ডেটা অনুযায়ী, সর্বশেষ ২০০৫ সালে এক দশমিক তিন মিলিয়ন (১৩ লাখ) ছাড়িয়েছিল নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ভোটদানের সংখ্যা। সে বছর দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মাইকেল ব্লুমবার্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

১৯৬৯ সালের পর সর্বোচ্চ ভোট পড়ল নিউ ইয়র্ক সিটিতে

আপডেট সময় ০৭:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫