ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইন উপড়ে ফেলার প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ত্রিশালের আউলিয়ানগর থেকে গফরগাঁওয়ের মশাখালী পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেলপথে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগনালের কাছে রেলের পাত খুলে ফেললে ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। সালটিয়া মাঠখোলা এলাকায় ২০ ফুটের মতো রেললাইন উপড়ে ফেলা হয়।

এ সময় যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ শেষ করে। পরে রাত সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন লাইনচ্যুত হওয়ার পর জামালপুর থেকে ঢাকাগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন সকাল ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহ স্টেশনে এসে অস্থায়ীভাবে থেমে যায়। পরে বিকল্প পথে গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে ঢাকা যাত্রা করে ট্রেনটি।

স্থানীয় তফাজ্জুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। তখন বাসা থেকে বের হয়ে দেখি যাত্রীরা হুড়োহুড়ি করে নামছেন। এমন কাজ করা মানুষের দ্বারা সম্ভব নয়। আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, বিকল্প হিসেবে ভৈরব হয়ে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ছেড়ে গেছে। এ ছাড়া ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভৈরব হয়ে ময়মনসিংহে আসে।

ট্রেনটির সহকারী চালক হাসিম উদ্দিন বলেন, কুয়াশার কারণে ট্রেনের গতি ছিল ৫০ কিলোমিটার। স্টেশনের আগে আউটার সিগনাল ঝুঁকি থাকায় সেখানে ট্রেনটি থামানোর কথা ছিল। যার কারণে গতিসীমা ২০ কিলোমিটারে নিয়ে আসা হয়। গতি কম থাকা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চার ট্রেনের যাত্রা বাতিল : ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকায় ঢাকা-তারাকান্দি পথে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস, তারাকান্দি-ঢাকা পথে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা পথে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও নেত্রকোণার মোহনগঞ্জ-ঢাকা পথে আন্তঃনগর হাওর এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।

পরে বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের মূল্য ফেরত পেতে অনলাইনে রিফান্ড গ্রহণের জন্য অনুরোধ করে রেলওয়ে বিভাগ।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, চলমান পরিস্থিতিতে অনিবার্য কারণে ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন : রেললাইন উপড়ে ফেলার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় প্রকৌশলী সিরাজ উদৌল্লা। তিনি বলেন, আগামী তিন কার্যদিবসের মাঝে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে প্রাপ্ত দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ-আল-মামুন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় উপজেলা পরিষদসহ আশপাশে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলা শহরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ঝামেলা যেন না হয়, সে দিকে তৎপর রয়েছে প্রশাসন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। এরপর থেকে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঞ্চিতদের সমর্থকরা।

তৃতীয় দিনের মতো আন্দোলনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেইসঙ্গে রেলওয়ে স্টেশন ভাঙচুর করেছে একদল লোক। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। আতঙ্কে গফরগাঁও পৌর শহরে তিন দিন ধরে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ট্রেন যোগাযোগ বন্ধের সঙ্গে দিনভর বাস চালাচলও সম্পূর্ণ বন্ধ ছিল। এতে কার্যত পুরো শহর অচল হয়ে পড়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

আপডেট সময় ১২:২০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫