ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হেরে গেলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া এই আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবির কাছে তিনি ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে হেরে গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি পেয়েছেন ১,৪৭,৬৫৮ ভোট। অন্যদিকে ১১ দলীয় নির্বাচনী জোট সমর্থিত জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১,৪৪,৯৫৬ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪,০২,৭৯৮ জন। শুরু থেকেই এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে সমানে সমান লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল, যা শেষ পর্যন্ত মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে নিষ্পত্তি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হেরে গেলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় ১২:২৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬